Showing posts with label Bangladesh. Show all posts
Showing posts with label Bangladesh. Show all posts
Sunday, August 18, 2019
বাংলাদেশে পাসপোর্ট করবেন যেভাবে
দেশের
নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার
জন্য সকলেরই পাসপোর্ট থাকা
উচিত। দেশের বাইরে যেতে হলে
আপনার পাসপোর্ট তো লাগবেই।
আমি অনেকদিন ধরেই করবো করবো
করেও পাসপোর্টটা করা হয়ে
উঠছিলো না। ছুটি পেলাম কিছুদিনের
আর তাই আলসেমি কাটিয়ে পাসপোর্ট
করার প্রসেস শুরু করে দিলাম।
এখন
পাসপোর্ট করার প্রক্রিয়া
আগের থেকে অনেক সহজ হয়েছে
অনলাইনে ফর্ম পূরণ করা যায়
বলে। সহজ হলেও পাসপোর্ট অফিসে
আমার বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছিলো।
প্রথমদিন বিশাল লাইনে দাড়িয়ে
শেষে গিয়ে আমাকে বলা হলো ফর্ম
দুই পৃষ্ঠায় প্রিন্ট করে আনার
জন্য। ফটোকপি দোকানে দৌড়ে
দুই পৃষ্ঠায় করে এনে দেখি
জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল
কপি আনা হয়নি। পরদিন ভোরে গিয়ে
আবার লাইন ধরলাম। দুপুরের
মধ্যে সব কাজ করে বাসায় এলাম।
Tuesday, January 16, 2018
খুব শীতে, নিঝুম দ্বীপে (পর্ব – ৩)
আজ
সকাল ১০টায় নাস্তা করেই আমরা একটি ভাড়া করা মাইক্রোবাসে নোয়াখলি ঘুরতে বেড়িয়ে পড়ি।
হাইওয়েতে নামতেই দেখতে পেলাম কাদের যেন মিছিলো হচ্ছে তাই রাস্তায় অনেক জ্যাম।
ড্রাইভার হাইওয়ের পাশ দিয়ে শর্টকাটে গ্রামের আঁকাবাঁকা সুন্দর রাস্তা দিয়ে যেতে
থাকলো। আমরা পৌছালাম বীরশ্রেষ্ঠ রুহুল আমীন জাদুঘরে। ছোট একটি জাদুঘর। তার পাশেই
একটি লাইব্রেরী রয়েছে। তবে আফসোস আজ শনিবার থাকায় জাদুঘরটি বন্ধ। তাই জানালা দিয়ে
একটু উঁকি দিয়ে ভেতরটা দেখে আর বাইরে কিছু সেলফি তুলেই চলে আসতে হলো।
খুব শীতে, নিঝুম দ্বীপে (পর্ব – ২)
আজ
একটু আয়েশ করে সকাল ১০টা পর্যন্ত ঘুমালাম। শীতের সকালের ঘুমের থেকে আরামদায়ক আর
কিছু হতে পারে না। এরপর নাস্তা করে আমরা ট্রলারে করে মনপুরা দ্বীপে রওনা দিলাম।
নিঝুম দ্বীপের পশ্চিমে অবস্থিত মনপুরা দ্বীপ। এটি বেশ বড় একটি দ্বীপ। মনপুরা
দ্বীপে পৌছাতে দুপুর ২.৩০ বেজে গেলো। সেখানে গিয়ে আমরা একটি ছোট দোকানে খাওয়াদাওয়া
করলাম। তিনজন বাইক ভাড়া করে নিয়ে পুরো দ্বীপ ঘুরতে বের হলো। আমরা কয়েকজন মনপুরা
দ্বীপের বীচের খোজে গেলাম।
খুব শীতে, নিঝুম দ্বীপে (পর্ব – ১)
আরো একটি টানা ক্লাস, পরীক্ষা ও প্রজেক্টে ভরপুর ব্যস্ত সেমিস্টার শেষ হলো। বেশ কিছুদিন ছুটি পেলাম। ভাবলাম ক’দিন ঘরে বসেই মুভি দেখে, গল্পের বই পড়ে আর আলসেমী করে কাটিয়ে দিবো। কিন্তু মন যে আর এই শহরেই থাকলে চাইলো না। তাই এবারে প্ল্যান করা হলো নিঝুম দ্বীপ যাওয়ার। ভার্সিটির তিন বন্ধু আমি, জুবায়ের আর সজীব মিলে খুলেছিলাম একটি ফেসবুক গ্রুপ NSU Adventure Club নামের। যারা সেমিস্টার ব্রেকে ট্যুর দিতে চায় তাদের অনেকের মাঝেই একটি কমন সমস্যা দেখা দেয় টাইমিং নিয়ে। কারো ফ্রেন্ড সার্কেল হয়তোবা অন্য ভার্সিটিতে পড়ে তাই সময় মিলে না। আবার অনেক সময় একটি ট্যুরে দুই-তিন জন মানুষ কম গেলে খরচ অনেক বেড়ে যায়। অনেক সময় হতাশ হয়ে ট্যুরই ক্যান্সেল করে দিতে হয়। এই সমস্যা সমাধানেই এই গ্রুপটি খোলা।
Hi ! I'm Raad. And this my personal blog. Welcome to my blog.


